শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আইএএ অলিভ ক্রাউন অ্যাওয়ার্ডস পেল বাজার৩৬৫

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

আইএএ অলিভ ক্রাউন অ্যাওয়ার্ডস-২০২৩ পেয়েছে দেশের প্রথম গ্রিন-টেক ফোকাসড অনলাইন গ্রোসারি স্টোর বাজার৩৬৫। নিউ গ্রিন ইনিশিয়েটিভ ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি মুম্বাইয়ের হোটেল আইটিসি গ্র্যান্ড সেন্ট্রালে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন বাজার৩৬৫ প্রতিষ্ঠাতা এ্যলেক মিথুন ও মুনতাসির রশিদ ভূঁইয়া।
প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা বলছেন, বাজার৩৬৫ ক্রেতাদের কাছ থেকে যে ইতিবাচক সাড়া পেয়েছে, তাতে তারা অভিভূত। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে যে তাদের ক্রেতাদের কাছে প্রকৃতিকে বাঁচানোর জাদুকরী শক্তি রয়েছে। পরিবেশবান্ধব কেনাকাটা বেছে নেওয়ার মাধ্যমে আমরা সবাই পরিবর্তন আনতে পারি। প্লাস্টিক দূষণ বন্ধ করতে পারি।

উল্লেখ্য, এশিয়ায় অন্যতম পুরস্কারগুলোর একটি অলিভ ক্রাউন। প্রযুক্তিনির্ভর উদ্যোগের ক্ষেত্রে সৃজনশীল শ্রেষ্ঠত্বের জন্য এ পুরস্কার দেয়া হয়। এটি কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মানিত করে। একটি সবুজ, পরিচ্ছন্ন পৃথিবী তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এ পুরস্কার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।