শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ছোট ভাইয়ের ঝগড়ার জেরে বড় ভাই খুন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের লংপুর গ্রামের ছোট ভাইয়ের সাথে জমির দালালীর টাকা নিয়ে ঝগড়ার জেরে প্রতিপক্ষের বড় ভাই খুন।শনিবার(৮ এপ্রিল) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।  নিহত ব্যাক্তির নাম কফিল উদ্দিন (৬২) সে একই গ্রামের  মৃত আব্দুল  মজিদ উরপে ফসর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছোট ভাই বাচ্চু মিয়া স্থানীয় শান্তিনগর মোড় সংলগ্ন কিছু জমি ক্রয়ে সহযোগিতা করে একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে আব্দুল  আউয়াল এই সহযোগিতার জন্য আওয়ালকে বিশ  হাজার টাকা দেওয়ার কথা ছিল।তার মধ্য ৫০০০ হাজার টাকা দিতে বিলম্ব হওয়ায় আজ দুপুরের দিকে বাচ্চু মিয়াকে মারধর করে আউয়াল মিয়া।
সন্ধ্যায় এই সমস্যা সমাধানের জন্য কফিল উদ্দিন আউয়াল মিয়াকে শান্তিনগর মোড়ে ডেকে কথা বলেন। সেখানেই আউয়াল মিয়া কফিল উদ্দিনকে ঝাপটে ধরে মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য  অটোরিকশায় তোলার সময় ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘটনাস্থলে  নান্দাইল মডেল থানার অফিসার   ইনচার্জ  মিজানুর রহমান আকন্দ ও  তদন্ত অফিসার ওবায়দুর রহমান সাক্ষ্য প্রমাণাদি  সংগ্রহ সহ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।এসময় এডিশনাল এসপি সুমন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন ও এলাকার সকলকে শান্ত থাকার জন্য আহ্বান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।