শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বিএনপি’র অবস্থান কর্মসুচি পালন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

বিদ্যুৎ, গ্যাস এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ সহ ১০ দফা দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে অবস্থান কর্মসুচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আটোয়ারী উপজেলা শাখা। শনিবার ( ৮ এপ্রিল) বিএনপি উপজেলা কার্যালয়ের সামনে বিকেলে ঘন্টাব্যাপী কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসুচি পালন করেন তারা। উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য মতিয়র রহমানের সঞ্চালনায় উপজেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসুচিতে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা বিএনপির আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সদস্য সচিব আলহাজ¦ কুদরত-ই-খুদা,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে একই সময়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ,ছাত্র লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।