শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবীতে ঝালকাঠিতে বিএনপি’র অবস্থান কর্মসূচী পালন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্ণীতির প্রতিবাদে, বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল রাজবন্ধীদের মুক্তি এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে ঝালকাঠিতে বিএনপি’র অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় থেকে বিকেল চারটা পর্যন্ত শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সদর উপজেলার সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান এতে সভাপতিত্ব করেন। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিষ্টার ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে নেই, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস ও জ্বালানির দাম বেড়েছে কয়েকগুন। আমরা এ অবস্থার পরিবর্তন চাই। এ জন্য খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আজকে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তার মতো কালো আইন করে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। আমরা এ সরকারের হাত থেকে সাধারণ মানুষের মুক্তি চাই।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রিয়াছুল আমীন জামাল, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি দীন ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি মো: তকদীর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, শ্রমিকদলের জেলা সভাপতি মো: টিপু সুলতান, ছাত্রদলের আহ্বায়ক মো: তৌহিদুল ইসলাম, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাজিব সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:  খোকন মল্লিক।বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর পাশাপাশি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। এছাড়াও প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।