শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ২জন আহত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামে পূর্ব শত্রুতার জেরে জমি জমার বিরোধে প্রতিপক্ষের হামলায় ২ জন গ্রুতর আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে। বৃহস্পতিবার বেলা আনুঃ ১২টার সময় এঘটনা ঘটেছে। এবিষয়ে ভিকটিমের চাচা আইয়ুব হোসেন মিনা, বাদি হয়ে অভয়নগর থানায় ৬ জনের বিরুদ্ধে  একটি লিখিত৷ অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আসামিদের সাথে পূর্বেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। ফলে আসামিরা যোগসাজশে একত্র হয়ে হামলা চালিয়ে বাদির ভাবিসহ ভাইপোকে পিটিয়ে আহত করেছে। আহতরা হলো, উপজেলার কামকুল গ্রামের জাহাঙ্গীর মিনার ছেলে মোঃ রানা মিনা(৪০), ও স্ত্রী মোছাঃ তাছলিমা বেগম(৬০)। আহতরা বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে বাদি আইয়ুব হোসেন মিনা জানান,
আমাদের বাড়ির পাশে পুকুর পাড়ে সজিনা গাছের ডাল রোপন করা কালে সকল আসামীগণ জোটবদ্ধভাবে হাতে লোহার রড, রামদা, কোড়াল, তালের রুলসহ দেশীয় অস্ত্রসঙ্গে সজ্জিত হয়ে আমাদের বসতবাড়িতে বাঁধাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার ভাইপো মোঃ রানা মিনাকে হত্যার উদ্দেশ্যে তার মাথার মাঝ বরাবর স্ব-জোরে কোপ দেয়। আমার ভাইপো মোঃ রানা মিনা দুই হাত দিয়া রামদা ঠেকানোর চেষ্টা করা সত্ত্বেও তার মাথার তালুতে রামদার কোপ বসিয়া গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়া পড়ে সকল আসামীগণ তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করতে  থাকে। আমার ভাবি ঠেকাতে গেলে তারা আমার ভাবিকে ও মারপিট করে আহত করে। স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা খুন করার হুমকি দিয়ে চলে যায়। আমিসহ স্থানীয়রা দ্রুত আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। অভিযোগের আসামি করা হয়েছে উপজেলার কামকুল গ্রামের মৃত- মান্নান মিনার ছেলে নানু মিনা(৫১), তিতু মিনা(৪৫), মোস্তাফিজুর মিনা(৫০), মফিজুর মিনা(৪৮), এবং নানু মিনার ছেলে সোহেল মিনা(৩০), এবং মোস্তাফিজুর মিনার ছেলে মোনায়েম মিনা(২৬)। উল্লেখ যে আসামিদের মধ্যে সোহেল মিনা ও মোনায়েম মিনার বিরুদ্ধে কাজ্বল বিশ্বাস হত্যা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে নানু মিনার ছেলে সোহেল মিনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদেরকে তারা আরো মারপিট করেছে আমরা তাদের গায়ে কোন হাত দেয়নি, বরং তারাই লাঠি সোটা নিয়ে আমাদের জমিতে গাছ লাগাতে বাঁধা দিয়েছে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।