শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে বিএনপি’র দোয়া ও ইফতার ইফতার মাহফিল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝালকাঠি সদর উপজেলা বিএনপি’র  আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক এজাজ আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক এড. সৈয়দ হোসেন। প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব এড. মো: শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এড. মিজানুর রহমান মুবিন, পৌর বিএনপি’র সভাপতি এড. মো: নাসিমুল হাসান, কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী মো: নান্না খলিফা, যুবদলের সাধারণ সম্পাদক এড. আনিচুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মো: শাফায়েত হোসেন, তাঁতীদলের সভাপতি মো: বাচ্চু হাসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু প্রমুখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: খোকন মল্লিক। অনুষ্ঠানে দেশবাসী ও বেগম খালেদা জিয়া, তারেক রহমানের জন্য কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা বিএনপি’র ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মো: সাইদুর রহমান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।