শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে নেশাজাত ট্যবলেটসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

নওগাঁর আত্রাই থানা পুলিশ ৪০০ পিচ নেশা জাতীয় ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত বেলাল হোসেন ছেলে আকরাম হোসেন মোল্লা (৩৬) ও একই গ্রামের মৃত মকছেদুল ইসলাম মুকুলের ছেলে আজিজুল ইসলাম টগর (৫০)।

জানা যায়, এরা দীর্ঘনি থেকে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যা ৮ টার দিকে আত্রাই থানার এসআই একেএম নূরুল আমিন আজাদ ও এসআই চাঁদ আলী ফোর্সসহ অভিযান চালিয়ে বান্দাইখাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করেন। এ সময় দেহ তল্লাশি করে ৪০০ পিচ নেশাজাত ট্যাবলেট তাদের নিকট পাওয়া যায়। পুলিশ তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে। আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা রুজু হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।