শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ফেসবুকে পোস্ট অতপর…

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেখে পিরোজপুর জেলার কাউখালি বন্দর থেকে ঝালকাঠি শহরের প্রতিবন্ধী হেমায়েত হোসেন এর জন্য নতুন মোবাইল নিয়ে ছুটে এলেন সমাজসেবক আব্দুল লতিফ খসরু। ৪ এপ্রিল সোমবার ঝালকাঠির সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু তার নিজ নামের ফেসবুক ওয়ালে শহরের চাঁদকাঠি এবায়দুল্লাহ জামে মসজিদ সংলগ্ন দোকানের প্রতিবন্ধী হেমায়েতের মোবাইল চুরি ঘটনা ঘটেছে মর্মে একটি পোষ্ট করেন। ওই পোষ্টটি দেখে হৃদয়ে নাড়া দেয় মানবিক ফেরিওয়ালা জনদরদী আব্দুল লতিফ খসরু’র।  তিনি পোষ্টদাতার সাথে যোগাযোগ করে ঝালকাঠি শহরের চাঁদকাঠি এবায়দুল্লাহ জামে মসজিদের হেমায়েত হোসনের দোকানে চলে আসেন। হেমায়েতের সাথে কুশালাদি বিনিময় করে হেমায়েতের হাতে একটি নতুন মোবাইল সেট তুলে দেন। হেমায়েতের চলাচলের জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন জানতে পেরে তিনি একটি হুইল চেয়ার দেয়ার কথা জানান।

আব্দুল লতিফ খসরু এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানান, “প্রতিবন্ধী হেমায়েত এর মোবাইলটি চুরি না করেও পারতো। প্রতিবন্ধী হেমায়েত ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। সে মানুষের কাছে কাছে গিয়ে হাত পাতে না। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও দেশ ও সমাজের উন্নয়নে ভুমিকা রাখছে। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে এসে প্রতিবন্ধীদের পাশে দাড়ানোর আহ্বান জানান।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।