মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

‘বিল্ডিং কোড’ বাস্তবায়নে সেনা বাহিনীকে দায়িত্ব দিন : নতুনধারা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
বঙ্গবাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ, সুষ্ঠু তদন্ত ও পুনর্বাসনের পাশাপাশি সেনা বাহিনীকে দায়িত্ব দিয়ে ‘বিল্ডিং কোড’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।  ৪ এপ্রিল বঙ্গবাজারসহ স্থাুিনয় বিভিন্ন ভবন ও মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় সমবেদনা প্রকাশ করে দেয়া বিবৃতিতে প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, প্রেসিডিয়াম মেম্বার চঞ্চল মেহমুদ কাশেম, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ আরো বলেছেন, ভবনগুলোর অধিকাংশই বিল্ডিং কোড না মেনেও দুর্নীতির মাধ্যমে অনুমোদন নেয়ার কারণে একের পর এক অগ্নিকান্ড, বিস্ফোরণ, ধ্বংসের মত নির্মম ঘটনা ঘটছে। প্রতিকারের জন্য ‘বিল্ডিং কোড’ বাস্তবায়নে সেনা বাহিনীকে দায়িত্ব দেয়ার কোন বিকল্প নেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।