শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে ড্রামট্রাকে বালু বহন, বিনষ্ট হয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের রাস্তা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

নওগাঁর আত্রাইয়ে ১০ চাকার ড্রামট্রাকে বালু বহনের ফলে বিনষ্ট হয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের রাস্তাঘাট। এসব রাস্তা দিয়ে অধিক ওজনের ট্রাক চলচলের ফলে পাকা রাস্তাগুলো দেবে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

জানা যায়, আত্রাই উপজেলার বিভিন্ন পয়েন্টে বালুর স্তুপ গড়ে তুলেছেন এক শ্রেনীর বালু ব্যবসায়ীরা। নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তুপকৃত এ বালুগুলো উচ্চ মূল্যে সরবরাহ করা হয় বিভিন্ন স্থানে। উপজেলার মধুগুড়নই, মালিপুকুর, সদুপুর, বারুনীতলা, সমসপাড়াসহ নদী তীরবর্তী বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বালুর স্তুপ। আর এসব স্থান থেকে উচ্চ মূল্যে ১০ চাকার ড্রামট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বালু পৌঁছে দেয়া হয়। এদিকে উপজেলার অধিকাংশ রাস্তাঘাট এলাকার কৃষকদের কৃষিপণ্য বাজারজাত করণের জন্য পাকা করা হয়েছে। এসব পাকা রাস্তা দিয়ে ৫ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ রয়েছে। কিন্তু এ রাস্তাগুলো দিয়ে প্রতিনিয়ত ৪০ টনের অধিক ওজন নিয়ে ১০ চাকার ড্রামট্রাক চলাচল করায় রাস্তাঘাটগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে। ফলে এলাকাবাসী যোগাযোগ ব্যবস্থার সুফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাহেবগঞ্জ গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, রাতের বেলা ১০ চাকার ড্রামট্রাক অধিক চলাচল করে থাকে। এ ড্রামট্রাক চলাচলের কারনে উপজেলা সদরের সাথে যোগাযোগের আমাদের একমাত্র পাকা রাস্তাটির অনেক জায়গায় ভেঙে গেছে। সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের রুহুল আমিন বলেন, ১০ চাকার ড্রামট্রাক চলাচলের কারনে রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জোনায়েত আলম বলেন, আমাদের নির্মিত এসব রাস্তা দিয়ে সর্বোচ্চ ৫ টনের অধিক মালামাল বহন করা যায় না। ১০ চাকার ড্রামট্রাক চলাচল আমরা কিভাবে বন্ধ করবো। আমাদের নিকট তো পুলিশি ব্যবস্থা নেই। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের সমš^য় সভায় একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সে অনুযায়ী ১০ চাকার ড্রামট্রাক যেন চলাচল করতে না পারে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন শৃক্সখলা বাহিনীকে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।