শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে উপজেলা ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সকল মসজিদের ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
 রবিবার সকালে উপজেলা মিলনায়তনে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন এর তহবিল থেকে ৭০৭ জন মসজিদের ইমামদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে ঈদ উপহার ও একটি ছাতা দেওয়া হয়েছে। আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের সভাপতি মজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম হোসেন খান প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।