শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

রাধানগর ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড কমিটির পদ হতে অব্যাহতি

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৪নং রাধানগর ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড কমিটির ৬নং ব্লকের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান শারীরিক অসুস্থ্যতাজনিত কারণে দলের কমিটির পদ হতে অব্যাহতি নিয়েছেন। গত রবিবার (২ এপ্রিল) রাধানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি/ সম্পাদক বরাবরে তিনি পদ হতে অব্যাহতি পত্র দাখিল করেছেন। এব্যাপারে আব্দুর রহমান বলেন, শারীরিক অসুস্থ্যতাজনিত কারণে বিএনপি’র ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতির জন্য অব্যাহতি পত্র দাখিল করেছি। এখন হতে কমিটির সাধারণ সম্পাদকের পদ সহ দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম। আমি এখন থেকে দলের সাথে কোন প্রকার সংশ্লিষ্ট নই। অপরদিকে রাধানগর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম বলেন, আব্দুর রহমানের অব্যাহতি পত্র ০২ এপ্রিল রবিবার হাতে পেয়েছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।