শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৯৩ জন স্বেচ্ছাসেবকের অংশ গ্রহণের মাধ্যমে রবিবার (৩রা এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিল উপজেলা বি.আর.ডি.বি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও  তারিক জামিলের সঞ্চালনায়  ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সমাজ সেবা অফিসার ইনসান আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লেখক কলামিস্ট সাইদুর রহমান ভাই। নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেটের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন ভূইয়া, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটন, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান মাহমুদ কাদের ভূইয়া, ৪ নং ওয়ার্ড কমিশনার আহসানুল্লাহ সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলায় কর্মরর্ত সাংবাদিকবৃন্দ, সমাজসেবক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবকদের প্রতিপাদ্য ‘ এসো হাতে হাত রেখে করি মানবসেবা ‘ স্লোগানটি কার্যকর হবে। সকলের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আগামীতে আরও জোড়ালোভাবে কার্যক্রম হাতে নিতে সাহস যোগাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।