শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ এপ্রিল, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাজঘাট গাজীপুর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। রবিবার  দুপুরে স্বামীর বাড়ি টিনের ঘরের  ডাবার আড়ার সাথে গলায় উড়না জড়ানো অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী শামীম গাজী (২৭) পলাতক রয়েছে। নিহতের নাম কাকলি বেগম (২৫)।  তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। পিতার নাম  জানা সম্ভব হয়নি। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে  , রবিবার  ভোর ৬ সময় শামীম গাজীর তার স্ত্রী কাকলি বেগমের সাথে প্রায়  ঝগড়াঝাটি লাগে । পরে  বাড়ি টিনের ঘরের  ডাবার আড়ার সাথে গলায় উড়না জড়ানো অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে।
 পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে স্থানীয় ও  মেয়ের স্বজনের সহযোগিতায় লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ জেনারেল হাসপাতালে  পাঠানো হয়েছে। স্বামী পলাতক রয়েছে। নিহত গৃহবধূর  ২ কন্যা সন্তান রয়েছে। পলাতক শামীম গাজী গাজীপুর  এলাকার সোহরাব গাজীর ছেলে।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শামীম হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।