শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ এপ্রিল, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে শনিবার (০১ এপ্রিল) উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সমর্থকগণের অংশ গ্রহণে মিলন মেলায় পরিনত হয় বিএনপি’র ইফতার পার্টি। এ সময় দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদ ও দলের নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা শাখার ওলামা দলের অন্যতম সদস্য ক্কারী মোঃ আজিজুর রহমান । বিএনপি আটোয়ারী উপজেলা শাখার আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কুদরত-ই-খুদার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বর্তমান আওয়ামী সরকারের কঠোর সমালোচনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি কেন্দ্রিয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ রিনা পারভীন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এ্যাডঃ মির্জা নাজমুল ইসলাম (কাজল), জেলা আইনজীবি ফোরামের যুগ্ম আহবায়ক এ্যাডঃ আদম সুফি, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল বারী, উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী, মতিয়ার রহমান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।