শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানের চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা বৃদ্ধি 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ এপ্রিল, ২০২৩
বান্দরবানসহ সব উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে প্রবেশ মুখে চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। শনিবার(১ এপ্রিল ২০২৩) ১২. ঘটিকায় বান্দরবান জেলা পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, পিপিএম কর্তৃক রেইচা চেক পোস্ট পরিদর্শন করেন।
 এ সময় তিনি চলমান পরিস্থিতি বিবেচনায় ও সার্বিক নিরাপত্তা জোরদার করণের লক্ষে পুলিশের জনবল বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ এ চেকপোস্ট হয়ে বান্দরবানে আগত/বহিরাগত যাত্রী ও যানবাহনের ভিডিও চিত্র ধারণের জন্য দায়িত্বরত পুলিশ সদস্যদের একটি ভিডিও ক্যামেরা ও একটি বডি ওর্ন ক্যামেরা হস্তান্তর করেন।
এছাড়া, তিনি উক্ত যৌথ চেকপোস্টে নিয়োজিত সেনাবাহিনী, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের দিকনির্দেশনা প্রদানসহ পেশাদারিত্ব, সৌজন্যতা ও সর্বোচ্চ সর্তকতার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের এরুপ তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পুলিশের প্রতি জনসাধারণের ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে বলে অনুমেয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।