শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

হোসেনপুরে বিধবা ফাতেমাকে ছাগল দিয়েছে সেবাশ্রম ফাউন্ডেশন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ এপ্রিল, ২০২৩
‘আশে পাশে ঘাস আছে প্রচুর, একটা ছাগল কিনে দিলে আর মানুষের কাছে হাত পাততে হবে না’ এমন কথায় বলেছিলেন অসহায় বিধবা ফাতেমা বেগম।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন ৫নং শাহেদল ইউনিয়নের গকুলনগর গ্রামে বাসিন্দা অসহায় বিধবা ফাতেমা বেগম। স্বামীর মৃত্যুর পর থেকে গত ১৭ বছর ধরে মানসিক ভারসাম্যহীন দুই ছেলেকে নিয়ে  বসবাস করছেন এই অসহায় হতদরিদ্র মা ফাতেমা বেগম।
পরিবারটিকে স্বাবলম্বী করার জন্য একটি বাচ্চাসহ বকরি ছাগল এবং রমজানের ইফতার সামগ্রী উপহার হিসাবে দিয়ে প্রশংসায় ভাসছেন সেবাশ্রম ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা।
ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা বলেন, এমন আরো হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য  আমাদের কার্যক্রম সবসময় চলমান থাকবে। আমরা হতদরিদ্র পরিবারগুলোকে ক্যাশ টাকা না দিয়ে এই ধরনের সহায়তা করে থাকি। যাতে করে নিজেদের রোজগারের একটা রাস্তা তৈরি করতে পারে।
সেচ্ছাসেবীরা আরও বলেন, এই কার্যক্রম বাস্তবায়নে আমাদেরকে আর্থিকভাবে প্রবাসী দাতা সদস্য, ফাউন্ডেশন সদস্য এবং ফেইসবুক শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
উল্লেখ্য: ‘নিঃস্বার্থ সেবা করি, সুবিধা বঞ্চিত মানুষের সুন্দর ভবিষ্যৎ গড়ি।’ এই স্লোগানকে সামনে রেখে ২০২২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন দিবসে কুইজ, রচনা প্রতিযোগিতা ও ক্রেস্ট প্রদান, অসহায়দের আর্থিকভাবে সহযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, রমজানের সসময়সূচী বিতরণ করে এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।