শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

লামায় ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৪০ বছর পূর্তি উৎসব উপলক্ষে সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকি শীর্ষক “আলোচনা সভা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লামা শাখা প্রাঙ্গণে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর শাখা প্রধান ব্যবস্থাপক মো.মনিরুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল।
ইসলামী ব্যাংক লামা শাখার সিনিয়র অফিসার মো.ওসমান গনি এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন লামা উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক।তিনি ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লামা উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,লামা সার্কেল এএসপি নুরুল আনোয়ার,লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন।আরো উপস্থিত ছিলেন লামা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক সহ কর্মকর্তা-কর্মচারী,ব্যাবসায়ী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিরা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।