বুধবার ২৯ মার্চ ২৩ বগুড়ার সোনাতলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলে বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার আমীর অধ্যাপক নাজিমউদ্দীন, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ফজলুল করিম, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, সোনাতলা পৌর আমীর মুহা: জাহিদুল হক,পৌর সহঃ সেক্রেটারি শাকিলুর রহমান, দিগদাইড় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাও নুরুল ইসলাম , তৌহিদুল ইসলাম, প্রমুখ।
উল্লেখ্য, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২টি পরিবার হলো- উপজেলার ধর্মকুল গ্রামের আইয়ুব আলী এবং পৌর এলাকার আনারুল ইসলাম। সেই সাথে আব্দুল আজিজকে চিকিৎসা সেবা বাবদ সহযোগিতা প্রদান করা হয়।