শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

লামায় বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্ব্য সেবা শুভ উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
বান্দরবানের লামায় বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্ব্য সেবা শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০মার্চ,২০২৩ ইং) বিকাল ৩টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এর আয়োজনে ডাঃ ইউলিয়াম হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও  পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাঈনুদ্দীন মোর্শেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ভানু মার্মা, উদ্বোধক রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মংহল্হা প্রু মার্মা।
আরও লামা উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রোবীন,মেডিকেল অফিসার ডাঃ নুর মোহাম্মদ,গাইনী কনস্যালটান্ট ডাঃ মাকসুদা বেগম,মেডিকেল অফিসার,কর্মকর্তা, সাকমো,নার্স,মিডওয়াইফসহ সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, লামা উপজেলা হাসপাতালে আজ থেকে সরকার নির্ধারিত ফি দিয়ে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। আর রোগীর রেজিষ্ট্রেশন চলবে ২.৩০ টা থেকে ৫ টা পর্যন্ত। প্রতিদিন গড়ে ১০০ থেকে ২০০ রোগী সেবা নিতে পারবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।