শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পরকীয়ার জেরে রোকসানা বেগম হাসি নামে এক গৃহবধূর গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী খোরশেদ আলম বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় নেওয়ার পথে বগুড়া ফুড ভিলেজের সামনে মারা যান ওই গৃহবধূ।
অভিযুক্ত খোরশেদ আলম উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
স্থানীয়রা বলছেন, বছর কুড়ি আগে খোরশেদ আকন্দের সাথে রোকসানা বেগমের বিয়ে হয়। সংসার করাকালীন ৩৫ বছর বয়সী গৃহবধূ রোকসানা জানতে পারেন স্বামী খোরশেদ আলম অন্য নারীর প্রতি পরকীয়ায় আসক্ত। এনিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই একপর্যায়ে বুধবার (২৯ মার্চ) বিকেলে খোরশেদ আলম মজুমদারহাটস্থ তার ফার্নিচারের দোকানে থাকা পেট্রোল দিয়ে রোকসানা বেগমের শরীরে আগুন ধরিয়ে দেয়। এসময় ওই গৃহবধূর চিৎকারে আশেপাশের দোকানদার ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। এতে ওই গৃহবধূর শরীর আগুনে ঝলসে যায়। এমতাবস্থায় ওই গৃহবধূর পরিবারের লোকজন চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে বগুড়া ফুড ভিলেজের সামনে ওই গৃহবধূ মারা যান।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান বলেন, ‘গৃহবধূর সন্তানরা আমাদের বলেছেন ওই নারী নিজেই তার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে। তবে নিহত গৃহবধূর পরিবারের দাবি তার স্বামী তার শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করেছে।’
তিনি আরও বলেন, ‘নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।