শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিনের মাথা ও পা সহ দুই চোরাশিকারী আটক 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
সুন্দরবনের সাতক্ষীরার রেঞ্জের সাপখালী খাল থেকে হরিনের মাথা, পা ও রান্না করা মাংস সহ দুই চোরাশিকারীকে আটক করেছে বনবিভাগ। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর ৬টায় কোবাদক ফরেস্ট স্টেশনের সদস্যরা এই অভিযান চালান। এসময় তাদের কাছ থেকে হরিন ধরার ফাঁদও জব্দ করা হয়েছে।
আটক দুই চোরাশিকারী হলো গাবুরা ইউনিয়নের পার্শেমারী এলাকার বেলায়েত গাজীর ছেলে মুজিবর(৫২) ও একই এলাকার কুদ্দুস শেখের ছেলে ময়নুদ্দিন(৪০)।
কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার ফারুকুল ইসলাম জানান, সুন্দরবনে চোরাশিকারীদের একটি চক্র পাশ পারমিট ছাড়া চুরি করে বনে ঢুকে হরিন শিকার করে আসছে দীর্ঘদিন। এছাড়া শিকার করা হরিনের মাংস বিভিন্ন জায়গায় বিক্রয় করে তারা। আজ গোপন সংবাদের ভিত্তিতে হরিন ধরার ফাঁদ ও সদ্য জবাইকৃত হরিনের মাথা, পা ও মাংস সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএফ)  ইকবাল হোসাইন চৌধুরী জানান, আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তরের পর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।