শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর ২৯ মার্চ বুধবার উপজেলা প্রশাসন সভা কক্ষে মাহে রমজান মোবাইল কোর্ট পরিচালনা, সমসাময়িক ঘটনা ও মডেল মসজিতে ইমাম নিয়োগ নিয়ে সাম্প্রতিক সময়ে ফেসবুকে প্রচারিত সংবাদ ও ঢাকার একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে মুক্ত আলোচনা করেন। এসময় ইমাম নিয়োগ কমিটির সদস্য সচিব ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার সাইয়্যেদুর রহমান, যুব উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দিন, উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও নিয়োগ কমিটির সদস্য মাওলানা হারুন অর রশিদ বক্তব্য রাখেন। নান্দাইলে কর্মরত সিনিয়র সাংবাদিক সহ ৩৫ জন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক প্রেস ব্রিফিং এ যোগদান করেন। এসময় সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, আলম ফরাজী, প্রভাষক অরবিন্দ পাল অখিল, রমেশ কুমার পার্থ, জালাল উদ্দিন মন্ডল, এবি সিদ্দিক খসরু, শামস ই তাবরীজ রায়হান, আবু হানিফ সরকার, মাওলানা হাবিবুর রহমান, লেখক সাইদুর রহমান, ফয়সাল আহম্মেদ ইমাম নিয়োগ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আবুল মনসুর জানান, অবাধ ও স্বচ্ছতার সাথে ইমাম সহ ৪জনের নিয়োগ সম্পন্ন করা হয়েছে। নিয়োগ বোর্ডের সকল সদস্য (৯জন) স্বাক্ষরিত ফলাফল সীট সাংবাদিকদের নিকট উপস্থাপন করা হয়। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, ফেসবুকে গুজব তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে এ নিয়োগ নিয়ে শুরু থেকেই কঠোর স্বচ্ছতা নিশ্চিত করা হয়। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনকারী কোন প্রার্থীর কোন অভিযোগ নাই। তিনি নান্দাইলের কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ও সরকারের উন্নয়ন কাজের প্রচার এবং নান্দাইলের সুনাম রক্ষা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।