শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
দেশের ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো বৈকালিক স্বাস্থ্যসেবা। এতে ভার্চুয়ালী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংযুক্ত থেকে স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে  চিকিৎসকরা নির্ধারিত সময়ের পর নির্দিষ্ট ফি নিয়ে রোগী দেখতে পারবেন মর্মে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২ টার সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সেবা উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অপরদিকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ড. মুহা, রুহুল আমিন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার মোর্শেদ মন্জুর কবির লিটন সহ সকল ডাক্তার,নার্স ও সাপাহারে কর্মরত পিন্টু ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ভার্চুয়ালী স্বাস্থ্য মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা পাইলট প্রকল্প হিসেবে চালু করা হলো। পরবর্তী সময়ে সব হাসপাতালে এই সেবা চালু করা হবে। বিশাল সংখ্যক চিকিৎসক জেলা ও উপজেলা পর্যায়ে এই সুযোগ পাবেন। এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।