শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে নিখোঁজ হালিমার সন্ধান আজো মেলেনি

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ মার্চ, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার  শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের ভ্যান চালক তবিবুর শেখের কন্যা হালিমা বেগম(২৬)। নিখোঁজ হওয়া এতোদিনেও সন্ধান মেলেনি। ফলে তার পিতার পরিবারের সদস্যেরা চরম কষ্টে দিনযাপন করছে। উল্লেখ গত ৮ মাস ধরে কেউ তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। এব্যাপারে নিখোঁজ  হালিমার মা কোহিনূর বেগম কান্না জড়িত কন্ঠে জানান, ২০১৬ সালে একই উপজেলার গোপিনাথপুরের ইছহাক শেখের পুত্র ইয়ারুলের সাথে বিয়ে হয়েছিল। ৩ বছর পর তার কন্যা সন্তান জন্ম নেয়। তার নাম হাবিবা। এরপর গত ৩ বছর আগে স্বামী তাকে তালাক দিয়ে দেয়। মানসিক ভারসাম্য হারিয়ে যায় হালিমার। তারপর হালিমা পিতার বাড়িতে চলে আসে। কিন্তু হঠাৎ গত ৭/৮ মাস আগে পিতার বাড়ি থেকে হাটতে বেরিয়ে উধাও হয়ে যায়। ফেলে যাওয়া ছোট্ট কন্যা সন্তান হাবিবা(৩) ও উধাও হওয়া হাবিবাকে নিয়ে বর্তমানে সবাই দিশেহারা। শিশু সন্তান হাবিবা মাকে হারিয়ে পাগলপ্রায়। উল্লেখ্য,হালিমা  পুড়াখালী মাদ্রাসা ও ইছামতি প্রা: বিদ্যালয়ের ছাত্রী ছিল। নিখোঁজ হালিমার মা দেশের সকল মানুষের কাছে আবেদন জানিয়ে বলেন কেউ যদি আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দেয় তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো কেউ যদি আমার মেয়েকে দেখতে পায় তবে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার   জন্য বিশেষ বিনীত অনুরোধ করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।