শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মাদ্রাসায় জাতীয় সঙ্গীত ছাড়াই স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ মার্চ, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় সঙ্গীত ছাড়াই স্বাধীনতা দিবস উদযাপন করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬মার্চ রবিবার সকালে এঘটনা ঘটে। জানা গেছে সারাদেশের ন্যায় ওই মাদ্রাসায় ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সকালেই মাদ্রাসার শিক্ষক, অভিভাবক  ও ছাত্র ছাত্রীগণ উপস্থিত হয়। কিন্তু জাতীয় সঙ্গীত ছাড়াই জাতীয় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। বিষয়টিকে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোপের সৃষ্টি হয়েছে। অনেকে অভিযোগ করে বলেছেন স্বাধীনতা দিবস হলো রাষ্ট্রিয় দিবস যে দিবস মানুষের মনের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। সেই দিবস উদযাপনের নামে জাতীয় সঙ্গীত ছাড়াই পালন করা রাষ্ট্র বিরতির সামিল, এই অপরাধ ক্ষমা করা যায়না। সচেতন মহল জানিয়েছেন, ওই মাদ্রাসায় জাতীয় সঙ্গীত ছাড়া কেনো মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করা হলো দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে পাথালিয়া দাখিল মাদ্রাসার সুপার এ,এম,এম মনিরুজ্জামান জাতীয় সঙ্গীত ছাড়া স্বাধীনতা দিবস পালনের কথা স্বীকার করে বলেন, বাড়ি থেকে মাদ্রাসায় আসতে আমার একটু দেরি হয়েছিলো যে কারনে এমন ঘটনা ঘটেছে এবিষয়ে কিছু প্রকাশ না করার জন্য তিনি অনুরোধ করেন। এব্যাপারে পাথালিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জাকির তরফদার বলেন, আমি অসুস্থ তাই মাদ্রাসায় যেতে পারিনি আর জাতীয় সঙ্গীত ছাড়া স্বাধীনতা দিবস উদযাপন বিষয়ে আমি কিছু জানিনা। এব্যাপারে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, জাতীয় সঙ্গীত ছাড়া স্বাধীনতা দিবস পালন হয়েছে এমন কিছু আমার জানা নেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।