শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ মার্চ, ২০২৩

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে ফুল দেন- জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, জাতীয় সাংবাদিক সংস্থা, প্রেসক্লাব, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই স্থানে বিভিন্ন দলের কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এরপরে জেলা শিল্পকলা একাডেমী মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ৩ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম ফুটবল, কাবাডি খেলা ও পুরস্কার বিতরণের শেষে, সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে  সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রমাণ্যচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি জেলার নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলাসমূহেও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।