শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

লামায় মাতামুহুরী নদী হতে নিখোঁজ শিশুর লাশ উদ্বার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ মার্চ, ২০২৩
বান্দরবানের লামার পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউপির মোঃ ওয়াজেদ (১২) নামে এক শিশু নিখোঁজের ১দিন পর নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ মার্চ’) বেলা সাড়ে ১২ টার দিকে আলীকদম শিবাতলী পাড়া মাতামুহুরী নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু মোঃ ওয়াজেদ (১২) লামা বাজারের পান ব্যবসায়ী বমু বিলছড়ি ইউপির মাটিয়াতলি এলাকার আবুল হোসেনের ছেলে।
সূত্রে জানা যায়, শিশু ওয়াজেদ রাজবাড়ি দারুল কাউসার মাদ্রাসার ছাত্র। সাপ্তাহিক ছুটি শেষে শনিবার মাদ্রাসায় না গিয়ে অন্যত্র তথা আলীকদম শিবাতলী এলাকায় গিয়ে অপরিচিত বাসায় রাত যাপন করে। পাওয়া তথ্য মতে (২৬ মার্চ) রবিবার সকাল ১১ টার দিকে নদীতে গোসল করতে যায় শিশু ওয়াজেদ। এসময় সাতার না জানায় পানির স্রোতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা ভাসমান লাশ উদ্ধার করে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর জেটাত ভাই লিটন জানায়, নিহত শিশু ওয়াজেদের বাবা ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার জন্য শনিবার সকালে একই সাথে বাসা থেকে বের হয়ে লামা বাজার পর্যন্ত আসে। সেখান থেকে ছেলে মাদ্রাসার দিকে এবং বাবা বাজারে যায়। পরে ছেলে মাদ্রাসায় না যাওয়ার খবর পেয়ে নিখোঁজের পর থেকেই খোঁজাখুঁজি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, খবর পাওয়া মাত্র হাসপাতালে পুলিশ পাঠানো হয়। লাশের ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।