শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

লামায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ মার্চ, ২০২৩
বান্দরবানের লামায় ৫৩তম  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার (২৬ মার্চ,২৩ইং) ভোর থেকে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসে প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি -বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ বেধিতে শহীদের স্মরণে সকল শ্রেণী -পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় লামা উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে দিবসের তাৎপর্য উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দুই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, নারীনেত্রী ফাতেমা পারুল,লামা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল,সহকারী কমিশনার (ভূমি) এস.এম.রাহাদুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন, কৃষি অফিসার রতণ চন্দ্র বর্ণন, পরিবার পরিকল্পনা অফিসার জোবাইরা বেগম,উপজেলা আ.লীগের সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য্য, বিজয় আইচ, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর, পৌর আ. লীগের সভাপতি মোঃ রফিক প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।