শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ মার্চ, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে উপজেলা প্রশাসনের আয়োজনে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  পালন উপলক্ষ্যে দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে । সকল সরকারী বেসরকারী অফিস বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ, বীরমুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও জাতীয়ভাবে পরিচালিত শপথ গ্রহন করা হয়েছে ।
এসময় ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন  জাতীয় পতাকা উত্তোলনর মাধ্যমে অনুষ্টানের শুভ সূচনা করেন।এসময়  সাথে উপস্থিত ছিলেম নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মুনসুর,নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  মিজানুর রহমান আকন্দ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মাজহারুল হক ফকির সহ প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক নেতৃবৃন্দ সহ সমাজের সর্বস্তরেরর নেতবৃন্দ যোগদান করেন। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাদের বিশেষ উপহার প্রদান সহ ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।