শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

লামার গজালিয়া ফাইতং বানিয়াছড়া সড়ক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ মার্চ, ২০২৩
বান্দরবানের লামা উপজেলার সুয়ালক হয়ে গজালিয়া ফাইতং বানিয়াছড়া নতুন সড়কটি যোগাযোগ ব্যবস্থার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন অনেকেই। খুব অল্প সময়ে পাহাড়ি বুক দিয়ে লামা হতে মহাসড়ক চকরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানে যাতায়াত করতে পারবে। মাঝ পথে ঝিরির নিচে গভীর থেকে নির্মিত রাস্তার লেবেল এ একটি গাডার ব্রীজ ও পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাড়া,গুচ্ছ গ্রাম, তাদের কৃষ্টি- সংস্কৃতি ও ভিন্নভাবে জীবন যাপন। এটি ভ্রমণ পিপাসুদের জন্য মনের খোরাকও হয়েছে।
রাস্তাটি পূর্ব পশ্চিমে অনেকটা সোজা রেললাইন এর রাস্তার মত। ছোট গাড়ি,সিএনজি,কার গাড়ি,জীব, মোটরসাইকেল হয়ে যাতায়াত করতে সুবিধা হবে। লামা উপজেলা সদর হতে গজালিয়া ফাইতং বাজার হয়ে চকরিয়া যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট পর্যন্ত।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা থোয়াইচানু মার্মা, জাকারিয়া ও কবির জানান, এ সড়কটি নির্মিত হওয়ায় আমাদের যাতায়াত করতে অনেক সুবিধার হয়েছে। তবে এটি ব্যবহারের ক্ষেত্রে ভারী যানবাহন নিয়ে চলাচল করতে অনেক বেশি সচেতন হতে হবে।
এক্ষেত্রে ফাইতং ইউনিয়ন আ. লীগের সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন বি.এ বলেন, এ সড়কটি আমাদের  যোগাযোগ ব্যবস্থার অনন্য বৈশিষ্ট্য হয়েছে। কারণ আমরা এখন সহজে উপজেলা সদর যাতায়াত করতে পারছি।
স্থানীয় ফাইতং ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক জানান, এ রাস্তাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর  (উশৈসিং) এমপির হাতের ছোঁয়ায় হয়েছে। এক্ষেত্রে আমরা মাননীয় মন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লামার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এর ২০২১ -২০২২ অর্থ বছরে এলজিইডি তত্ত্বাবধানে ও নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ইমো কনস্ট্রাকশন অধীনে লামার বাইনাছড়া -গজালিয়া সড়ক মেরামত কাজের দৈর্ঘ্য ৩.৮০০ কিলোমিটার ও প্রস্থ ১৮ ফুট। এ রাস্তার মোট ব্যয় সাড়ে ৩ কোটি টাকা।
আর এলজিইডির রাস্তা মেরামত (সংস্কার) কাজের ২০২২ -২০২৩ ইং, অর্থ বছরের দৈঘ্য ৪.৫০০ কিলোমিটার ও প্রস্থ ১০ ফুট। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মিলটন কনস্ট্রাকশন। এটি ব্যয় ২ কোটি ৪২ লক্ষ টাকা।
দুইটির মোট দৈর্ঘ্য ৮.৩০০ কিলোমিটার। আর মোট ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এটির আগে মূল কাজ আগে হয়েছিল।
এ বিষয়ে লামার স্থানীয় সরকার প্রকৌশল অফিস লামার প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ জানান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এ রাস্তাটি হওয়ার ফলে লামা তথা গজালিয়া -বানিয়াছড়া ফাইতং ইউনিয়নসহ সব মানুষ যোগাযোগ সুবিধা ভোগ করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।