শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি জেলা প্রশাসনের গণহত্যা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ মার্চ, ২০২৩

যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ  উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লতিফা জান্নাতী। এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মো: মইনুল হক (পিপিএম  সেবা), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় শিশু শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।