শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ মার্চ, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে কর্মসুচির মধ্যে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন, রাত ১০:৩০ মি: থেকে ১০:৩১ মিনিট পর্যন্ত ব্লাক আউট, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত ছিল অন্যতম। গণহত্যা দিবস উপলক্ষে শনিবার ( ২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। দিবসটির উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম । আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, সাবেক অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। বক্তরা ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনের স্বীকৃতি লাভের দাবী জানান। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন মসজিদে মোনাজাত এবং অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।