শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল সাব রেজিস্ট্রার অফিসের মাঠে হামলায় স্বামী-স্ত্রী আহত, হাসপাতালে ভর্তি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ মার্চ, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সামনে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টার দিকে দলিল রেজিস্ট্রী না করার জন্য সাব রেজিস্ট্রারের নিকট অভিযোগ করায় অবসর প্রাপ্ত নৌ বাহিনীর পেটি অফিসার আবু ইউসুফ ও তার স্ত্রী বিলকিস বেগমকে বেদড়ক পিটিয়ে দলিল লেখকদের সামনে মারাত্মক আহত করে। পরে নান্দাইল মডেল থানার পুুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসআর অফিসে পৌছে তাদেকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে ভর্তি করা হয়। জানাগেছে, আচারগাঁও ইউনিয়নের উদং বড় বাড়ি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ৪পুত্র ও ৭ কন্যা রেখে তিনি মারাযান। তাদের বাবার রেখে যাওয়া জমি জমা কোন বন্টন বা সুলেনামা দাখিল করা হয় নাই। মাহতাব উদ্দিনের ৩ পুত্র আবুল ফজল, আবু জুবায়ের, আবু তৈয়ব, কন্যা মাসুকা ও তামান্না এরা মিলে আবু ইউসুফের জমি জমা বিক্রি করে দিচ্ছেন। গতকাল ২৩ মার্চ উল্লেখিত ব্যক্তিরা আরও ২০শতক জমি বিক্রি করার জন্য দলিল লেখক মো. এনামুল হকের মাধ্যমে কাগজপত্র তৈরি করে। তিনি বিষয়টি জানতে পেরে সাব রেজিস্ট্রারের নিকট দলিল না করার জন্য অভিযোগ দায়ের করেন। তিনি এসআর অফিস থেকে বের হতেই প্রতিপক্ষরা আবুল ফজল, জুবায়ের, আবু তৈয়বের নেতৃত্বে আরও অজ্ঞাত ৪/৫জন আবু ইউসুফ ও তার স্ত্রী’র উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে। হামলাকারীরা আবু ইউসুফের নিকট থেকে ২০ হাজর টাকা ও জমির দলিলপত্র ছিনতাই করে নিয়ে যায়। শুক্রবার (২৪ মার্চ) হাসপাতালে গিয়ে আবু ইউসুফ ও তার স্ত্রী বিলকিস আক্তারকে হাসপাতালে ভর্তি অবস্থায় পাওয়া যায়। আবু ইউসুফ জানান, তিনি সুস্থ হয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করবেন। আবু ইউসুফ আরও জানান, তার ২টি সন্তান মারা যাবার পর থেকে তার আপন ৩ ভাই ও বোনেরা তার সহায় সম্পদ আত্মসাত করার জন্য নানা ধরনের ঘড়যন্ত্রে লিপ্ত আছে এবং তাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। স্থানীয়ভাবে দেন দরবার করা হলেও প্রতিপক্ষ আবু ফজল গংরা তা মানেন না। নান্দাইল পৌর সভার ৫নং ওয়ার্ড কমিশনার মনিরুজ্জামান মনির ঘটনার সময় সাব রেজিস্ট্রার অফিসে অন্য কাজে উপস্থিত ছিলেন। তিনি আবু ইউসুফের উপর হামলার ঘটনাটি দেখেছেন বলে এই প্রতিনিধিকে জানান। এমনকি নান্দাইল সাব রেজিস্ট্রার অফিসের পিছনে বাসায় এসেও হামলা ও হুমকী দিয়ে যাচ্ছে। অবসর প্রাপ্ত নৌ বাহিনীর এই কর্মকর্তা আবু ইউসুফ পুলিশ প্রশাসন সহ মানবাধিকার সংগঠন সমূহের সহযোগিতা কামনা করেছেন। নান্দাইল সাব রেজিস্ট্রার ইমরুল খায়েস জানান, ভাইয়ে ভাইয়ে ও বোনদের মাঝে জমি জমা নিয়ে ঘটনাটি দুঃখজনক। আমার অফিসের সামনে মারামারি হওয়ায় সরকারী অফিসের সুনাম ক্ষুন্ন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।