শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ৫ টাকা নিয়ে বচসার জেরে ভ্যানচালকের হাতে যাত্রী খুনের ঘটনায় হত্যাকারীকে ২৪ ঘন্টার মধ্যে আটক করেছে পুলিশ 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নে ৫ টাকা ভ্যান ভাড়া নিয়ে বচসার জেরে মোমরেজুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে হত্যাকারী ভ্যান চালক মনিরুজ্জামান মিন্টু(৩৮)কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গত ২২ মার্চ বুধবার দিনগত রাত সাড়ে ১০টায় সাতক্ষীরা থেকে ৭শ কিঃ মিঃ দুরে নীলফামারী জেলার ডোমার থানার অন্তর্গত সোনারা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার(২৪ মার্চ) বিকাল ৩টায় সদর থানা আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে এসব কথা জানান সদর সার্কেলের এএসপি মীর আসাদুজ্জামান। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে মনিরুজ্জামান মিন্টু নামের ওই আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসময় প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফখরুল আলম খান, সদর থানার পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন)  তারেক ফয়সাল ইবনে আজিজ, তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ হাসানুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ১৯ মার্চ রোববার রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া গ্রামে মোমরেজুল ইসলাম ভ্যানে চড়ে আসার পর ভ্যানচালক মনিরুজ্জামান মিন্টুর সাথে ৫ টাকা ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ের মিন্টু ওই ব্যক্তিকে উপর্যুপরি মারধর করে। স্থানীয়রা মোমরেজুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বাদী হয়ে নিহত মোমরেজুলের ছেলে মোঃ নাজমুল হোসেন রাশেদ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।