শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউএনও’র স্কুল ইউনিফর্ম  উপহার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
নওগাঁর সাপাহারে প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন স্কুল ইউনিফর্ম  উপহার হিসেবে প্রদান করেছে।
২৪ মার্চ শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা সদরের প্রতিবন্ধী বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিজ উদ্যোগ ও অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপহার হিসেবে স্কুল ইউনিফর্ম তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা সাবেক জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী সন্তোষ কুমার, বিদ্যালয় এর সকল শিক্ষক-শিক্ষার্থী। স্কুল ড্রেস (ইউনিফর্ম) পেয়ে বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেগ আপ্লুত ও উল্লাসে মেতে ওঠেন।
উল্লেখ্য যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন সাপাহারে যোগদানের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজখবর রাখেন, স্কুল পরিদর্শন পূর্বক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ, স্কুল ইউনিফর্ম উপহার ও উপজেলার অসহায় গরিব ছাত্রছাত্রীরা বিভিন্ন ভালো কলেজ অথবা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় সফলতা অর্জন করে অর্থের অভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার এ ধরনের মহতি কাজের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন শিক্ষার্থীদের উৎসাহ, লেখাপড়ায় মনোনিবেশ ও শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাহা পরবর্তীতে অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।