শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

তাড়াইল ছাত্রলীগের কমিটি অবাঞ্ছিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
সদ্য ২৩-০৩-২০২৩ ইং, ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি (মোল্লা সুমন) ও সাধারণত সম্পাদক (ফয়েজ ওমান খান) হঠাৎ আকস্মিকভাবে তাড়াইল উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছেন। সুদীর্ঘ অপেক্ষার প্রহর প্রায় ২০ বছর পর তাড়াইল উপজেলা ছাত্রলীগের কমিটি হয়েছে। অনেকের ভালোবাসা জড়িয়ে আছে এই ছাত্রলীগে , তাদের আশা আকাঙ্খার প্রতীক ছিল উক্ত কমিটি কিন্তু তেমন রুচিসম্মত কমিটি হয় নাই বলে তারা মর্মাহত । তাই এ কমিটিতে সংকোচিত তাড়াইল আওয়ামিলীগ, তাদেরকে না জানিয়ে এমন কমিটি ঘোষণা দেওয়ার জন্য।
তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি (আজিজুল হক ভুঁইয়া মোতাহার)  ও সাধারণ সম্পাদক ( গিয়াস উদ্দিন লাকী)  এই কমিটিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অবাঞ্ছিত ঘোষণা করে, উক্ত নোটিশ এ স্বাক্ষর করেছেন। তারা বলেন এই কমিটিতে অযোগ্যরাও পদ পদবি পেয়েছে, এই কমিটিতে অ-ছাত্র, বিবাহিত, মাদককারবারী, ছাত্রদল ও জামাতের লোকদেরকেও পদ পদবী দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। তাই এই কমিটি সুষ্ঠু ও স্বয়ংসম্পূর্ণ হয়নি বলে তারা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।