শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

লামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
“মাদককে না বলুন” ” ক্রীড়ার সাথে মেতে উঠুন” এ স্লোগানকে সমুন্নত রেখে বান্দরবানের লামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার( ২৩ মার্চ,২০২৩ ইং,) বিকাল ৩টায় লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল।
আরও ইউপি চেয়ারম্যান মিল্কী কুমার সেন,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক,প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, মহিলা কাউন্সিলর শাকেরা বেগম,টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ ইলিয়াছ পারভেজ,যুগ্ন আহবায়ক মোঃ শামীমসহ অনেকেই।
 লামায় এবারে ৫ম আসরের ফাইনাল খেলায় মধুরঝিরি ক্রিকেট দলকে হারিয়ে নয়াপাড়া যুব সমাজ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।