শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান খুলে পড়ে আহত হলেন এক বৃদ্ধ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের সিলিং ফ্যান খুলে ছাত্তার গাজী নামের একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে হাসপাতালের চার নম্বর ক্যাবিনে ফ্যান খুলে পড়ে এই ঘটনা ঘটে। ছাত্তার গাজী নওয়াপাড়া পৌরসভার ২ নাম্বার ওযার্ডের মৃত জানবা· গাজীর ছেলে। এসময় পাশে থাকা অসুস্থ রোগী অল্পের জন্য রক্ষা পায়।
জানা যায়, অভয়নগর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের বেহাল দশা দীর্ঘদিনের। তবুও ঝুকিপ‚র্ণ ভবনে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছে কতৃপক্ষ। এর আগে সিলিং এর পলেস্তার খসে পড়ে রোগী নার্স ও স্টাফ আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আহত ছাত্তার গাজী জানান, আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করি। ৪ নাম্বার ক্যাবিন ভাড়া করে সেখানকার ফ্যান চালিয়ে দিতেই লোহার আংটা খুলে আমার মাথা ও কাধের পরে পড়ে। এসময় অন্য লোকেরা আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা  স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান বলেন, কেবিন রুমের সিলিং ফ্যান পড়ে একজন আহত হয়েছেন। তিনি ব্যথা পাওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিলিং ফ্যানের স্থানে রড নষ্ট হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ভবনের ব্যাপারে কতৃপক্ষের কাছে আবেদন দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।