শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পৃথক পৃথকভাবে চারটি সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ মার্চ) পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান ফলক উম্মোচনের মাধ্যমে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এলজিইডি সুত্রে প্রাপ্ত তথ্যমতে সড়কগুলো হলো :- (১) বলরামপুর ইউনিয়ন পরিষদ হতে রাণীগঞ্জ হাট সড়ক উন্নয়ন ( চেইনেজ: ৭৮০০মি: – ৮৩০০ মি:)। চুক্তিমূল্য: ৫০,২৬,৯৮১/- ,(২) তোড়িয়া ইউপি হতে উত্তর সুখ্যাতি (চেইনেজ: ১৪৯০ মি: – ১৯৯০ মি:)। চুক্তিমূল্য: ৬২,৬৯,৭৯০/-,(৩) আলোয়াখেয়া ইউপি হতে বড় সিঙ্গিয়া মোড় ভায়া ডুংডুংগির হাট (চেইনেজ: ১৫০০মি: – ৩০০০মি:)। চুক্তিমূল্য: ৩৯,৬৪,৪৯৬/- + ৮৯,০৭,৬৩৭/-= ১,২৮,৭২,১৩৩/- ও (৪) পঞ্চগড় – ঠাকুরগাঁও আর এন্ড এইচ হতে কালিতলা ইউজেডআর/ ২০০১ ভায়া কুরুলিয়া জিপিএস সড়ক উন্নয়ন ( ২০০মি:- ২৫০০ মি:)। চুক্তিমূল্য: ৪৪,২৪,৫২৬/-। এছাড়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল , এলাকার জনপ্রতিনিধি, সুধিজন সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।