শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে রোগাক্রান্ত গরু জবাই! ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
নওগাঁর সাপাহারে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে ২ কসাইকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরের পর  উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে অসুস্থ গরুর মাংস বিক্রয় হচ্ছে এমন সংবাদ পেয়ে উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শওকত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা জানার পরে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে সংবাদ দিলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, সাপাহার বাজারের মাংস বিক্রেতা পত্নীতলা উপজেলার মহরন্দী গ্রামের আবুল কাশেমের পুত্র কামরুজ্জামান কাজল রোগাক্রান্ত একটি গরু উপজেলার উত্তর গৌরীপুর গ্রাম থেকে ক্রয় করে জবাই করার পর রাজশাহী, বোয়ালিয়া থানার দর্গাপাড়া গ্রামের শের খানের পুত্র আব্দুল সাত্তার এর নিকট ঘটনাস্তল নিশ্চিন্তপুর মোড়ে মাংস বিক্রি করছিলেন। সংবাদ পেয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  ২ কসাইয়ের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ আইনে  সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
এসময় অসুস্থ গরু জবাই করে খাওয়ার অনুপযোগী মাংস বিক্রি করার দোষ স্বীকার করেন অভিযুক্ত ২ ব্যক্তি।
এ সময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শওকত হোসেন, থানা পুলিশ,সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ  বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন বলেন,  সেখানে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির সত্যতা পেয়ে কসাইদের  ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এবং নষ্ট মাংসগুলো মাটিতে পুঁতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।