শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে হাজী কল্যাণ মজলিসের মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে শান্তিপূর্ণ র‍্যালি অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
টাংগাইলের নাগরপুরে হাজী কল্যাণ মজলিসের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে শান্তিপূর্ণ র‍্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার(২২ মার্চ) বিকালে নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বর পর্যন্ত রমজানের পবিত্রতা রক্ষার্থে শান্তিপূর্ণ র‍্যালি হয় এর পর নাগরপুর সরকারী কলেজ গেটের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি হয়।
এ সময় নাগরপুর হাজী কল্যাণ মজলিসের নেত্ববৃন্দগণ বলেন-রমজান মাস মহিমান্বিত বরকত ও কল্যাণের মাস। এই মাস পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস। এই মাসে যারা ভালো কাজ করবে তিনি সত্তর গুণ সওয়াব পাবেন।
বক্তরা আরও বলেন,রমজানের পবিত্রতা রক্ষার্থে সকলেই সচেতন থাকতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। প্রকাশ্য ধুমপান বন্ধ করতে হবে। মুখে মন্দ ভাষা বলা থেকে বিরত রাখতে হবে।
এ সময় নাগরপুর হাজী কল্যাণ মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মো.রফিকুল ইসলাম,আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন ও আলহাজ্ব অধ্যাপক এম.এ.সালাম প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন হাফেজ রজব আলী,অধ্যাপক শামীম আল মামুন সেলিম,আহাম্মদ হোসেন, ডা.আব্দুল ওয়াহাবসহ নাগরপুরের সর্বস্তরের ইসলাম প্রিয় নাগরিকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।