শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হিসেবে যোগদান করলেন মহিতুল ইসলাম

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করলেন মো: মহিতুল ইসলাম। বুধবার (২২ মার্চ) অপরাহ্নে পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন। এরপূর্বে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল এয়ারপোর্ট থানার ফুলতলা গ্রামে সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা মরহুম মো: আলতাফ হোসেন বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট কর্মরত ছিলেন। তিনি ২০১৬ সালে ৩৪তম বিসিএস(পুলিশ)-এ বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএস (পরিসংখ্যান) ও এমপিএস ডিগ্রি অর্জন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিতুল ইসলাম একজন চৌকস ও ন্যায়পরায়ন অফিসার হিসেবে খ্যাতি রয়েছে। কর্মজীবনে সততা ও দক্ষতার পরিচয় দিয়ে পুলিশ বাহিনীতে সুনাম অর্জন করেছেন।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, পুলিশের সাথে সাংবাদিকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি একজন সাংবাদিক বান্ধব পুলিশ অফিসার এবং সাংবাদিকদের পাশে সবসময় থাকবেন বলে মতপ্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।