শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

রমজানে অভাবী মানুষের সাহায্যার্থে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে: অধ্যাপক হারুনুর রশিদ খান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
পবিত্র রমজানে সমাজের অসহায় ও অভাবী মানুষের সাহায্যার্থে সামর্থ্যবানদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, রমজান মাস মহিমান্বিত বরকত ও কল্যাণের মাস। এই মাস পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস। এই মাসে বান্দাহ যা ভালো কাজ করবে তার সত্তর গুণ সওয়াব তাকে দেওয়া হবে। যে সকল সামর্থ্যবানরা অভাবী মানুষের পাশে দাঁড়াবেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করবেন।
তিনি আজ ফেডারেনশনের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। মহানগরীর সহ-সভাপতি মিজানুল হক-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান-এর সঞ্চালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবদুর রশিদ, নয়ন ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।
অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, পৃথিবীতে বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম মুসলিম দেশ, যেখানে রমজানের আগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে রমজানের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। অন্যান্য মুসলিম দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য হ্রাস করা হয়। যেন তাদের দেশের নাগরিকরা রমজানে খাদ্য সামগ্রী ক্রয় করতে গিয়ে দুর্ভোগে না পড়েন। ঐ সকল দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, তারা দায়িত্ব নিয়ে এই কাজ করে থাকে। আমাদের দুর্ভাগ্য আমরা মুসলিম প্রধান দেশ হলেও আমরা রমজানে এই সুভিধা থেকে বঞ্চিত। উল্টো আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন, তারা কালোবাজারীদের সাথে মিশে একাকার হয়ে যান। তারা সিন্ডিকেট গঠন করে সাধারণ মানুষ ও বিশেষ করে অসহায় শ্রমজীবী মানুষদের সীমাহীন কষ্ট দেন।
তিনি আরও বলেন, এই দুর্দিন ততদিন পর্যন্ত দূর হবে না, যতদিন না এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ ভীরু মানুষ আসীন হবেন। শ্রমজীবী মানুষের সুদিন ফিরিয়ে আনার জন্য এই সমাজ থেকে সৎ ও আল্লাহ ভীরু মানুষ বাছাই করে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা অর্পন করতে হবে। একই সাথে নিজেদেরকে কুরআন-হাদিসের আলোকে গড়ে তুলতে হবে। নিজেদের গড়ে তোলার জন্য রমজান মাসকে প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করতে হবে। যদি আমরা রমজান মাসকে যথাযথ মর্যাদায় পালন করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদের পুরস্কৃত করবেন।  আমাদের পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে অনাবিল সমৃদ্ধি ও সুখ দান করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।