সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের দেউলমূড়া জি, আর মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান, দোয়া, নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুস্ঠিত হয়েছে। গতকাল (২২ মার্চ ২০২৩) বুধবার বেলা ২ টায় উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুস্ঠান অনুস্ঠিত হয়। দেউলমূড়া জি, আর মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদায় অনুষ্ঠানে উদ্বোধনীয় বক্তব্য রাখেন অত্র প্রতিস্ঠানের প্রধান শিক্ষিকা রুবা ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, অত্র প্রতিস্ঠানের প্রতিস্ঠাতা ও উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান অধ্যাক্ষ এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম নান্নু। এ সময় আরোও উপস্হিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
রায়গঞ্জের দেউলমূড়া জি,আর মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ মার্চ, ২০২৩