শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল আরও ৯৬ টি ভূমিহীন- গৃহহীন পরিবার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ মার্চ, ২০২৩
নওগাঁর সাপাহারে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল আরও ৯৬ টি ভূমিহীন গৃহহীন পরিবার।
বুধবার সকাল ১১ টায় গনভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে সারাদেশে ন্যায় সাপাহারেও দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে সাপাহার উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার আরও ৯৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি দলিল, নামজারী ও খতিয়ান সম্বলিত একটি করে ফোন্ডার হস্তান্তর করা হয়।
এরআগে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধান চন্দ্র মজুমদার এমপি উপকারভোগীদের সাথে কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল,  সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, উপজেলা আ’লীগের সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,  ইউপি চেয়ারম্যানগণ, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বাড়িঘর পাওয়া সুবিধাভোগী গণ উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে  আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এ  উপজেলায় প্রথম পর্যায়ে ১২০ ও দ্বিতীয় পর্যায়ে ৬০ কি তৃতীয় পর্যায়ে ৫৫ টি মোট ২৩৫ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে। এ পর্যায়ে অর্থাৎ চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ৯৬ গৃহ হস্তান্তর করা হলো। এ পর্যায়ের ৯৬ টি বাড়ির মধ্যে নিশ্চিন্তপুর ভেড়াগুড়ি ৩২ টি, ভূমি অফিসের নিকট ৩ টি, নিশ্চিন্তপুর পুলিশ ফাঁড়ির নিকট ১৫ টি, লালচান্দা ৩৬ টি ও রসুলপুর ১০ টি বাড়ি।
পরবর্তীতে আরো ৮১টি বাড়ি নির্মাণের কাজ চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।