শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
বর্তমান সরকারের উন্নয়ন জনসাধারনের মধ্যে পৌছে দেয়ার লক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উন্নয়নে অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক সেমিনার, মুক্ত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু উপস্থিত থেকে ৩টি ক্যাটাগরীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার হাতে তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন, সহকারী কমিশনার (ভুমি) ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, ইউপি চেয়ারম্যানগন, বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা। এসময় ১শত ৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করেন প্রধান অতিথি এমপি টিটু।
উন্নয়নে অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরের পাট উৎপাদনকারী চাষদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরন করেন, টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।