শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আটোয়ারীতে প্রেস ব্রিফিং

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

“ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ দেওয়া কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় চতুর্থ পর্যায়ের ভূমিহীন- গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন এ উপলক্ষে সারাদেশের ন্যায় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন। “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার”- স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং মঙ্গলবার ( ২১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার প্রমুখ। ভারপ্রাপ্ত ইউএনও বলেন, যেহেতু তৃতীয় পর্যায়ে গত বছরের ২১ জুলাই আটোয়ারী সহ পঞ্চগড় জেলার ৫৮৫০ টি পরিবারকে একক গৃহ প্রদান পূর্বক পুনর্বাসিত করায় প্রধানমন্ত্রী সমগ্র পঞ্চগড় জেলাকে প্রথম শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষনা করেন, সেহেতু চতুর্থ পর্যায়ে গৃহ নির্মাণের প্রয়োজন হয়নি। তবে চলতি ২০২২- ২০২৩ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ এর দারিদ্র বিমোচন ও পুনর্বাসন শীর্ষক প্রকল্পে উপকারভোগী পরিবারকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে পুনর্বাসনের উদ্যোগ চলমান রয়েছে। পুনর্বাসন পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পুনর্বাসিত পরিবারের শিশুদের নিকটবর্তী স্কুলে ভর্তির ব্যবস্থা সহ পুনর্বাসিত পরিবারগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব পরিবারের জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়নে নারী-পুরুষদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন, অটো ভ্যান, গবাদিপশু প্রদান সহ, কাবিখা, কাবিটা প্রকল্পে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন কাজ করছে। উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্বাবধানে উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্প সংশ্লিষ্ট সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে তুলে ধরে প্রধানমন্ত্রীর এ মানবিক উদ্যোগকে সফল ও স্বার্থক করতে প্রেস কনফারেন্সে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।