শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয় সাংবাদিক সংস্থা’র ঝালকাঠি জেলা শাখার কমিটি গঠন প্রধান উপদেষ্টা পলাশ, সভাপতি স্বপন ও সম্পাদক বাচ্চু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশনভুক্ত সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা’র ঝালকাঠি জেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট ২ (দুই) বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার( ২০ মার্চ’২৩) দৈনিক দূরযাত্রা কার্যালয়ে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মো: জিয়াউল হাসান পলাশের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সর্বসম্মতিক্রমে জাতীয় সাংবাদিক সংস্থা’র ঝালকাঠি জেলা শাখার নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হন দৈনিক দুরযাত্রার সম্পাদক ও প্রকাশক মো: জিয়াউল হাসান পলাশ (সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি), সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো: এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি দৈনিক জনতার রাজাপুর প্রতিনিধি প্রবীন সাংবাদিক আ: আউয়াল গাজী, দৈনিক কালবেলার সাবেক বিশেষ প্রতিনিধি মো: মাহবুবুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি এইচএম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি মো: রুবেল খান, কোষাধ্যক্ষ দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি মো: বাবুল মিনা, দপ্তর সম্পাদক দৈনিক বাংলা৭১ জেলা প্রতিনিধি মো: মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি মো: নুরুজ্জামান, সদস্য-১ দৈনিক জনতার বিশেষ প্রতিনিধি প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, অন্যান্য সদস্যরা হলেন দৈনিক ভোরের কাগজ কাঠালিয়া প্রতিনিধি মো: আসাদুজ্জামান সোহাগ, দৈনিক আমাদের সংগ্রাম জেলা প্রতিনিধি মো: ওমর ফারুক ও দৈনিক একুশে সংবাদ জেলা প্রতিনিধি মো: রিয়াজ মোর্শেদ।
সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা জিয়াউল হাসান পলাম বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাসী। স্বচ্ছ ও পরিচ্ছন্ন সাংবাদিকদের নিয়ে আমাদের পথ চলা। তিনি সুস্থ ধারার সাংবাদিকতায় আত্ম নিয়োগ করার জন্যে উপস্থিত সদস্যদের আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, আ: আউয়াল গাজী, এমদাদুল হক স্বপন, রিয়াজুল ইসলাম বাচ্চু, মো: রুবেল খান, বাবুল মিনা, মাহবুবুর রহমান, মো: নুরুজ্জামান, আসাদুজ্জামান সোহাগ, মো: রিয়াজ মোর্শেদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।