শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে ‘ওয়ালটন ডে’ উদযাপন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

বর্ণাঢ্য আয়োজনে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে উদযাপিত হলো ‘ওয়ালটন ডে’। দিনটি উপলক্ষ্যে ওয়ালটন সেলসডিস্ট্রিবিউটর রামগড় শাখা সোমা ইলেকট্রিক এর আয়োজনে বেলুন ওড়ানো, বীর মুক্তিযোদ্ধ  ও মুক্তীযোদ্ধা সন্তানদের সম্মাননাপ্রদান, কেক কাটা, আনন্দ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে দিনটি উদযাপিত হয়।

সোমবার (২০ মার্চ) সন্ধায় রামগড় ওয়ালটন সেলস ডিস্ট্রিবিউটর রামগড় শাখার সোমা ইলেকট্রিক এর  স্বত্তাধীকারী তাপস বিশ্বাস পরিচালনায় বেলুন ওড়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলাপরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

রামগড় সিনেমা হল বাজার কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা মো: শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যদেন মুক্তিযুদ্ধকালীন ১ নং সেক্টরের গ্রুপ কমান্ডার ও অবসরপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা হেমদা রঞ্জন ত্রিপুরা, উপজেলা চেয়ারম্যানবিশ্ব প্রদীপ কুমার কারবারী। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন, ওয়ালটন গ্রুপের আঞ্চলিক অ্যারিয়া ম্যানেজার হাসিবুলহাসান চৌধুরী।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২০ মার্চ শুরু হয় বাংলাদেশের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম অ্যান্ড  কিচেন অ্যাপ্লায়েন্সএবং ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্য উৎপাদনের পথিকৃৎ ওয়ালটনের পথচলা। তবে দুই যুগ আগে আনুষ্ঠানিকভাবে  ওয়ালটনেরযাত্রা শুরু হলেও এর বীজ বপন হয়েছিল অনেক আগেই। টাঙ্গাইলের প্রথিতযশা শিল্পোদ্যোক্তা  এস এম নজরুল ইসলামেরঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৭ সালে ওয়ালটনের সূচনা ঘটে। সর্বাধুনিক পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে ওয়ালটনআজ পৌঁছে গেছে বিশ্বজুড়ে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।